Dhaka ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুজ্জামান কালুর অপসারণ দাবীতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫০২ Time View

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফকরুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সিংগাবরুণা ইউনিয়নবাসীর আয়োজনে সিংগাবরুণা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এলাকাবাসীরদাবী ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে চেয়ারম্যান ফকরুজ্জানান ইউনিয়ন পরিষদে আসে না। এতে করে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিংগাবরুণা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য আব্দুল খালেক মন্ডল, খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য জুনিয়া, রাবেয়া, যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মৎস্যজীবি দল সভাপতি উমর ফারুক, সমাজ সেবক আরিফুর রহমান ও কামরুজ্জামান প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুমন মিয়া, আফুজল হক ও খুররম মিয়াসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান ফকরুজ্জামান কালু ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে পরিষদে আসেন না। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত শহীদ সবুজ হত্যার মামলার আসামী হওয়া বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাই সেবা বঞ্চিত হচ্ছে সিংগবরুণা ইউনিয়নবাসী। এছাড়াও তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়ম করে আসছে। তাই পরিষদের সেবা কার্যক্রম অব্যহত রাখতে চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়ার দাবী জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুজ্জামান কালুর অপসারণ দাবীতে মানববন্ধন

Update Time : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫