Dhaka ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মালামাল জব্দ

শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে প্রায় সাড়ে ১১ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, জনসন বেবি শ্যাম্পু ও মাদকদ্রব্য পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা হতে ১শ পিস ভারতীয় শাড়ি, ১ লাখ ২ হাজার পিস জিলেট ব্লেড, ২৫৮ পিস জনসন বেবি শ্যাম্পু এবং ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের মূল্য ১১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। তবে এসব অভিযানকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

এব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যμম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি সদস্যরা।

সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মালামাল জব্দ

Update Time : ০৬:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫