Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

শেরপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত পাঁচ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ আগস্ট সোমবার বিকেলে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমানের নিকট এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে লিখিত দাবী গুলোর মধ্যে রয়েছে, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান।

স্মারকলিপিতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে উল্লিখিত পাঁচ দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। স্মারকলিপি গ্রহণ করে ডিসি তরফদার মাহমুদুর রহমান স্মারকলিপিটি যথাশীঘ্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানকালে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সহকারী প্রধান শিক্ষক আ ন ম শফিকুর রহমান, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিছা বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নালিতাবাড়ীর তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলামসহ শেরপুর জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

Update Time : ০২:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫