Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৬৩৫ Time View

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় নালিতাবাড়ীর সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে ওইসব কর্মসূচি পালিত হয়।

এসময় সাধারণ মানুষের পক্ষে বক্তব্য রাখেন রুহুল সিদ্দিকী রোমান, মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি, মাহাদী হাসান সিদ্দিকী, মো. মানিক মিয়া, সাব্বির আহম্মেদ, আবদুল্লাহ আল-আমিন, জোবায়ের আহম্মেদ, মুহাম্মদ আলি, মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, শিহাব সারার নিরব প্রমুখ।

বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা উল্লেখ করে বলেন, আমাদের হাসপাতাল নিজেই এখনো রোগীতে পরিণত হয়েছে। হাসপাতালে কোন সেবাই ঠিকভাবে পাওয়া যায় না। প্যারাসিটামল ছাড়া কোন ওষুধও পাওয়া যায় না। চিকিৎসকরা হাসপাতালের ডিউটি রেখে একই সময় বাহিরে এসে রোগী দেখেন। ভিতরে পরিত্যক্ত একটি ভবন এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে৷

তারা আরও বলেন, হাসপাতালের দালাল চক্র নির্মূল করে রোগীদের যথাযথ সেবা প্রদানে আমরা ১৯ টি দাবি জানিয়েছি। আগামী ৭ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গণশুনানীর ব্যবস্থা করে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে গণমিছিলের ঘোষণা দেন বক্তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। এর মাঝেই আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো যেনো সমস্যাগুলো সমাধান করা যায়। আর আমার কাছে অফিসিয়ালি কোন চিঠি না এলে আমরা গণশুনানী করতে পারবো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নালিতাবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন

Update Time : ০৩:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫