Dhaka ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নকলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৯৭ Time View

শেরপুর জেলার নকলা পৌরসভার জালালপুর মহল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে সহায়তা দিয়েছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। সহায়তার মধ্যে ছিল শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ।

জানা গেছে, জালালপুর দক্ষিণপাড়া মহল্লায় ২০ আগস্ট বুধবার রাতে সজল মিয়ার বসতবাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সজল মিয়ার বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নকলা পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য জরুরি সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল ও আর্থিক অনুদান নিয়ে সজল মিয়ার বাড়িতে হাজির হন। এসময় নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম উপস্থিত ছিলেন।
এব্যাপারে নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নকলা পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার রাতে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় সজল মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের খবর শুনে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করি। পরদিন দুপুরে সজল মিয়ার বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সজল মিয়ার হাতে নগদ টাকাসহ কিছু সহায়তা তুলে দেই। পরবর্তীতে সজল মিয়ার পরিবারকে আরও সহায়তা করা হবে। ইউএনও মো. জাহাঙ্গীর আলম আরও জানান সরকারের প্রতিনিধি হিসেবে নিয়মনীতির মধ্যে থেকে আমি নকলা উপজেলাবাসির যে কোন সমস্যায় এবং বিপদে তাদের পাশে থাকতে চাই এবং সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। নকলার সার্বিক উন্নয়নে সকলের উচিৎ উপজেলা প্রশাসনকে সহযোগিতা করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নকলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

Update Time : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫