Dhaka ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মালামাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৫৭৭ Time View

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় পাচারকারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য আনার চেষ্টা করলে বিজিবি টহলদল অভিযান চালিয়ে ২৬২ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, একটি ভারতীয় গরু, ৬০ কেজি জিরা, ৩৬০ পিস সুপারি এবং ৯৩ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করে।

জব্দকৃত মদ ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, “সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও মালামাল জব্দ

Update Time : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫