Dhaka ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ ও উপজেলা মৎস্য অফিসার মো. রজব আলী।

আলোচনা সভায় অংশ নেন- উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ স্থানীয় মৎস্যজীবীগণ।

সভায় ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “দেশীয় মাছ আমাদের ঐতিহ্যের অংশ এবং পুষ্টির অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তাই প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে- আমরা যেন ডিমওয়ালা মাছ ধ্বংস না করি, অবৈধ জাল ব্যবহার না করি এবং অভয়াশ্রম রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। একসঙ্গে কাজ করলে ঝিনাইগাতীকে একটি আদর্শ মৎস্যসমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা সম্ভব।” অনুষ্ঠানে সফল মৎস্য চাষি আবু হায়াত সোলায়মান, আব্দুল আওয়াল ও রহিজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫