Dhaka ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

১২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামানের সঞ্চালনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ ও যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে আত্মকর্মসংস্থানের জন্য ৬ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৩০ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “যুব সমাজই দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে যুবকদের উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Update Time : ০৫:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫