Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ী সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৭২৪ Time View

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

১০ আগস্ট রোববার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ টিলাপাগাড় ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল লতিফের কাছে বিএসএফ ঢালু ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ বশির আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করেন।

বিজিবি সূত্রে জানা যায়, হস্তান্তর হওয়া অধিকাংশই শিশু। হস্তান্তরকৃতদের মধ্যে রয়েছেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), তার স্ত্রী অনিতা রানী (২৬), তাদের দুই বছরের মেয়ে নন্দীনি লাকড়া, তানোর উপজেলার শ্রী সুখদেব উরাও (৩৫), তার স্ত্রী শ্রী গোলাপী উরাও (২৭), মায়াদেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (৫) এবং সাত মাস বয়সী সুদ্বীপ্ত উরাও। গত ৬ আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, বিএসএফ ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে। তারা সবাই রাজশাহী জেলার বাসিন্দা। অধিকাংশই শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, পরিবার এলে মুচলেকা নিয়ে তাদের হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, তারা ভারতে ঠিক কোন এলাকায় ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নালিতাবাড়ী সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

Update Time : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫