Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা।

১১ আগস্ট সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয় ও কারেন্ট জাল ব্যবসায়ী রফিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত জাল উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয়। বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস

Update Time : ০৫:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫