Dhaka ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানীমূলক মামলার প্রতিবাদ ও এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১০ আগস্ট রোববার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুরে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবীর হত্যাকাণ্ড ঘটেছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে।

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

Update Time : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫