Dhaka ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শ্রীবরদীতে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৫৫৬ Time View

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুলাই বৃহস্পতিবার সকালে এই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

৩০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন- মোঃ টুটুল হাওলাদার (৪৮), শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০), মোঃ শাহিনুর রহমান শাহিন (৩৩)। অপরদিকে ৩দিন বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন- মোঃ ইয়াসিন (২৫) ও মোঃ বাবুল মিয়া (৪৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিপূর্বে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বার বার অভিযান পরিচালনা করে জেল জরিমানা সহ নানা পদক্ষেপ গ্রহন করা সত্বেও বালু খেকোদের থামানো যাচ্ছেনা। এরই জেরে বৃহস্পতিবার রাত ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করে। পরে বালু ব্যবস্থাপনা আইনে ওই ৫ বালু খেকোদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯ (৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুর জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা সকল বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয়। এরপরেও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ছড়া ও গারো পাহারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে। এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বন্ধ করা না হলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীবরদীতে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Update Time : ০২:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫