Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

শেরপুরে বিআরটিএ অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ব বন্ধে এক অভিযান পরিচালনা করা হয়েছে। ৭ মে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর কর্তৃক এ অভিযান পরিচালনা করেন। পরিচালনায় নেতৃত্ব দেন দুদক জামালপুরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান।

জানা যায়, শেরপুর বিআরটিএ অফিসে দীর্ঘদিন থেকে দালালদের দৌরাত্ব এবং বিআরটি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ড্রাইভিং লাইসেন্সসহ সেবা প্রার্থীদেরকে হয়রানি এবং টাকা না দিলে পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার অভিযোগ চলে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএ অফিসে বুধবার বিকেলে দুদকের অভিযান চালান।

এসময় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার ভুক্তভোগী যুবক আবু খায়ের দুদককে জানান, সে গত সাত মাস আগে সাড়ে চার হাজার টাকা দেয় ড্রাইভিং লাইসেন্সের জন্য। পরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আরও টাকা দাবি করে তাকে ফেল দেখানো হয়। বিষয়টি দুদক তাৎক্ষণিক যাচাই করলে প্রাথমিকভাবে প্রমাণ পায়।

এ বিষয়ে দুদক জামালপুরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরেই একটি চক্র শেরপুর বিআরটিএ অফিসে সেবা প্রার্থীদের হয়রানি করাসহ ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে আমরা অভিযানে আসি। বিভিন্ন নথিপত্র দেখে, সরেজমিন পরিদর্শন করে দালালদের দৌরাত্ব এবং অফিসের স্টাফদের যোগসাজশ প্রমাণ মিলে। অভিযানের খবর পেয়ে দালালরা আগেই সটকে পড়ে। সেজন্য আমরা কাউকে আটক করতে পারিনি। বিষয়টি আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে উপর মহলে প্রেরণ করবো। কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নিবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

Update Time : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫