Dhaka ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র ব্যক্তিরা যেন অর্থাভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য জাতীয় লিগ্যাল এইড সার্ভিসের ১৬৪৩০ নম্বরে ফোন করে সহজেই সেবা গ্রহণ করা যাবে।

জানা গেছে, গত এক বছরে ৫৪৮টি সরকারি মামলা ও এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮১টি মামলা নিষ্পত্তি, ১৪২টি বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি, ৯২৮ জনকে আইনি পরামর্শ প্রদান এবং এডিআর মাধ্যমে ৯৫ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা পক্ষগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবি, সহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫