Dhaka ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে শহীদ কামারুজ্জামানের ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবীদ, বুদ্ধিজীবী শহীদ কামারুজ্জামানের ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার বিকেলে জেলা শহরের পৌর অডিটোরিয়াম টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি আব্দুস সোবাহান, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম প্রমুখ।

এর আগে শহীদ কামারুজ্জামানের ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জুম্মা নামাজ শেষে কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

কবর জিয়ারতের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম, বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন।

জানা গেছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে এক প্রহসনের বিচারের মাধ্যমে এবং কতিপয় মানুষ দ্বারা মিথ্যা স্বাক্ষী সাজিয়ে ২০১৫ সালের ১১ এপ্রিল ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবীদ বুদ্ধিজীবী মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। পরে তাকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের শহীদ কামারুজ্জামানের প্রতিষ্ঠিত কুমরী বাজিতখিলা এতিমখানার পাশে কবর দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেরপুরে শহীদ কামারুজ্জামানের ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫