Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে আমদানীকারক এর ম্যানেজারকে কুপিয়ে ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই: এক ছিনতাইকারী আটক

শেরপুর জেলা শহরের পৌরসভার গৃর্দ্দানারায়ণপুর নতুন মসজিদ সংলগ্ন এলাকায় ৬ এপ্রিল রোববার সকাল পনে ১১টার দিকে শেরপুর জেলা শহরের নয়আনী বাজার আমদানীকারক মেসার্স ইরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ জুলফিকার আলীর ম্যানেজার সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সুলতান ওরফে কান্দুর ছেলে মোঃ মিষ্টার আলী (৩২) কে একদল ছিনতাইকারী এলোপাথারী কুপিয়ে ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। পরে আহত ম্যানেজার মিষ্টার আলীকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় মোঃ সোবাহান (৪০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে শেরপুর সদর থানার পুলিশ। আটককৃত মোঃ সোবাহান শেরপুর পৌরসভার দক্ষিণ নবীনগর মহল্লার মৃত সাইজদ্দিনের ছেলে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামের বাসিন্দা শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের আমদানীকারক মেসার্স ইরা ট্রেডার্সে কর্মরত ম্যানেজার মিষ্টার আলী রোববার সকালে তার মালিকের গৃর্দ্দানারায়ণপুর নতুন মসজিদ এলাকার বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের ৯ লাখ ৬৯ হাজার টাকা নয়আনী বাজারে যাবার সময় উৎপেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য মোঃ সোবাহান ম্যানেজার মিষ্টার আলীকে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে গলায় লক্ষ্য করে আঘাত করলে তার নাকসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এসময় মিষ্টার আলীর হাতে থাকে ওই টাকার ব্যাগটি নবীনগর এলাকার অপর ছিনতাইকারী মৃত বাবুলের ছেলে সুমন ওরফে পিচ্ছি সুমন (২৫) ও মৃত আঃ হাকিমের ছেলে জোবাইদুল ওরফে জুবা তাকে গুরুতর আহত করে। এদিকে আহত ম্যানেজার আত্মরক্ষার্থে ডাক-চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসার পূর্বেই ছিনতাইকারীরা সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে রক্তাক্ত আহত মিষ্টার আলীকে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ম্যানেজার মিষ্টার আলী বাদী হয়ে ওই তিনজনকে চিহ্নিত এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে শেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

পুলিশ সংঘবদ্ধ ছিনতাইকারীদের মধ্যে ১নং আসামী দক্ষিণ নবীনগর এলাকার সোবাহানকে আটক করেছে বলে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে আমদানীকারক এর ম্যানেজারকে কুপিয়ে ৯ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই: এক ছিনতাইকারী আটক

Update Time : ০৫:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫