Dhaka ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত শেরপুর জেলা পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৭৫৫ Time View

ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে দু’টি ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে নির্বাচিত হয়েছে শেরপুর জেলা পুলিশ। ২৩ মার্চ রোববার ময়মনসিংহ রেঞ্জের কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে শেরপুর জেলা পুলিশকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কাছ থেকে জেলা পুলিশের পক্ষে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং শ্রেষ্ঠ সার্কেল হিসাবে নির্বাচিত হওয়ার স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম।

সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্) মো. আবু বকর সিদ্দিক, মুক্তাগাছা ২ এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিন, র‌্যাব-১’র অধিনায়ক মো. নয়মুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত শেরপুর জেলা পুলিশ

Update Time : ০২:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫