Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ৩৬১ Time View

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর হলদীগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া ও হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা বিওপি’র অভিযানে ভারতীয় মদ, গরু, চিনি, সাবান, সানগ্লাস আটক করা হয়েছে। এসময় ২ জন চোরাকারবারীকেও আটক করা হয়। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুদিনের পৃথক পৃথক অভিযানে এসব মালামাল ও চোরাকারবারিদের আটক করে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা এসব ভারতীয় চোরাই পণ্য অভিনব পন্থায় পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল আটক করে। পৃথক পৃথক এসব অভিযানকালে জামালপুরের সরিষাবাড়ির শুকুর আলী ও শেরপুরের নালিতাবাড়ীর রমজান আলীকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়। তবে অন্য চোরাকারবারিগণ দৌড়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাভ সাবান, ২৪ বোতল ভারতীয় মদ এবং ১১৫২ পিস সানগ্লাস। এসব মালামালের মূল্য প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার ৬৬০ টাকা। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

Update Time : ০২:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫