Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৫৯ Time View

নানা আয়োজনে শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

পরে একে একে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পৌরসভা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে শহীদ মিনারে প্রভাত ফেরি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Update Time : ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫