Dhaka ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে বিএনপি নেতা ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলামের লিফলেট বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৪৫ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলামের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ গেইট মোড় থেকে ওই লিফলেট বিতরণ করা হয়।

পরে গণসংযোগটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ডিসি গেইট মোড়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলাম ভি.পি।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শেরপুর সরকারি কলেজের সাবেক ভি.পি এস.এম শহীদুল ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলা আছে। তারেক রহমান যেন ৩১ দফা বাস্তবায়ন করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবন, জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে বিএনপি নেতা ফজলুল কাদের লুটু ও এস.এম শহীদুল ইসলামের লিফলেট বিতরণ

Update Time : ০৬:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫