Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৭ Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শহরের খোয়ারপাড় মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুজ্জামান বাদল। জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাশহুরুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মু. গোলাম কিবরিয়া ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা হয়েছে। এই সংগঠনের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। যে সংগঠন মসজিদ থেকে যাত্রা শুরু করেছে তাদের দিয়ে টেন্ডারবাজ, চাদাবাজ তৈরী হয় না। এখানে ভালো মানুষ তৈরী হয়। শেরপুরের জননেতা শহীদ কামারুজ্জামান ছিলেন ৬ জন প্রতিষ্ঠাতা সদস্যের একজন। শহীদ কামারুজ্জামানের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে শেরপুরে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে। ছাত্রশিবির সুন্দর দেশ গড়তে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী করতে কাজ করছে। ছাত্রশিবিরের একজন কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ স্বাধীনতার অস্তিত্ব বিলীন হতে দেবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Update Time : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫