Dhaka ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের গাজীরখামার ইউনিয়ন পরিষদে নব-নিয়োগকৃত প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৫ Time View

শেরপুর জেলার সদর উপজেলার ৪নং গাজীরখামার ইউনিয়ন পরিষদে নব-নিয়োগকৃত প্রশাসক মোঃ আব্দুল হান্নানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হান্নানকে গাজীরখামার ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছেন।

এ উপলক্ষে নব-নিয়োগকৃত প্রশাসক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান।

এর আগে নব-নিয়োগকৃত প্রশাসক মোঃ আব্দুল হান্নানকে ওই ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূর হোসেন, ইউপি সদস্য মোঃ মিরাজ আলী, মোঃ লাহুব্বান আলী, মোছাঃ নুর জাহান, গৃর্দ্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, জামায়াত নেতা ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ সামছুউদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আওলাদুল ইসলাম রাজনৈতিক মামলায় কারাগারে থাকায় ইউনিয়ন পরিষদের সকল সেবাদান কার্যক্রম অনেকটাই বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন ওই ইউনিয়নের সেবাপ্রার্থী মানুষের মাঝে সেবাদান গতিশীল রাখার জন্য নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন।

এসময় সভাপতির বক্তব্য প্রশাসক মোঃ আব্দুল হান্নান উপস্থিত ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্য, সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন বাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরের গাজীরখামার ইউনিয়ন পরিষদে নব-নিয়োগকৃত প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫