Dhaka ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে সেনা সদস্যদের অভিযানে কুখ্যাত মাদক সম্রাট সুমন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৭ Time View

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর গ্রামে ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট বাবুলের ছোট ভাই মোঃ সুমন রহমান (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।

ধৃত মোঃ সুমন রহমান সদর উপজেলার মুন্সীরচর গ্রামের জনৈক মোঃ জামাল উদ্দিনের ছেলে।

সেনা গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ান এর নেতৃত্বে শ্রীবরদী ও শেরপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার মুন্সীরচর গ্রামে মাদক সম্রাট মোঃ বাবুল ও তার ভাইয়ের বশতবাড়িতে অভিযান চালায়। এসময় মাদক সম্রাট মোঃ বাবুল মিয়া পালিয়ে যায়। পরে বশতঘর তল্লাশী করে ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন সেট ও ২টি সিসি ক্যামেরাসহ অপর মাদক সম্রাট মোঃ সুমন রহমানকে গ্রেফতার করা হয়। পরে ওই দিন দুপুর ১২টার দিকে সেনা সদস্যরা মোঃ সুমন রহমানকে শেরপুর সদর থানায় সোপর্দ করেছে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে সেনা সদস্যদের অভিযানে কুখ্যাত মাদক সম্রাট সুমন গ্রেফতার

Update Time : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫