Dhaka ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৯৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরের ৩টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীতা বাছাই করে ৪ ফেব্রুয়ারি সোমবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

দল ঘোষিত প্রার্থীরা হলেন- শেরপুর সদর-১ আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল।

এ বিষয়ে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় নিয়মিত কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংসদীয় তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং কেন্দ্রের নির্দেশনার আলোকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার কথা বলেন। এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরের ৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Update Time : ০৬:২৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫