Dhaka ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সিক্সারস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৫৩৫ Time View

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে সিক্সারস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার দুপুরে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত ওই ফাইনাল খেলায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দল শেরপুর ক্যাপিটাল সিক্সার্স ১০ রানে জেলা ছাত্রদলের শেরপুর স্ট্রাইকার্স সিক্সার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলায় নির্ধারিত ৬ ওভারে প্রথমে ব্যাট করে শেরপুর ক্যাপিটাল সিক্সার্স ৯০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৮০ রান তুলতে সক্ষম হয়। ফলে ১০ রানে জয়লাভ করে শেরপুর ক্যাপিটাল সিক্সার্স।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, এনডিসি জিএমএ মুনীব, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টে ৭টি দল অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সিক্সারস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫