Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুরে ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৩৮৮ Time View

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় চোরাই পথে আনা প্রায় ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ২৯ জানুয়ারি বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল।

জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে হলদীগ্রাম ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ঢাকা মেট্টো-ট-১১-৭০-৬৮ সাদা রঙের ফ্রিজিং গাড়িটিকে ধাওয়া করে। এসময় গাড়ি চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক সহ ৪/৫ জন ব্যক্তি গাড়ি ও মাংস রেখে দ্রুত পালিয়ে যায়। পরে মাংস বহনকারি গাড়ি ও জব্দকৃত মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, এসব চোরাই গরুর মাংস ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য আনা হয়েছিল।

এব্যাপারে হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। আটককৃত গাড়ি ও মাংস বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শেরপুরে ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ

Update Time : ১০:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫