Dhaka ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুরে ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৩৬৪ Time View

“আমরা যুব, গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহ্বান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলায় উদযাপিত হয়েছে ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৫।

এ উপলক্ষে ২৯ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে যুবক, যুব নারী ও বিশিষ্টজনদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে স্বাবলম্বী উন্নয়ন সমিতি নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সৈয়দা সালিহা ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম, শেরপুর জেলা নাগরিক প্লাটফ্রম এর আহ্বায়ক অবঃ সহকারি অধ্যাপক আবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, যুব ফোরামের সদর উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান শামীম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রুপান্তরের সহযোগিতায় ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে বিগত ২০২৩ সাল থেকে শেরপুর জেলায় আস্থা প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় যুবনীতি ২০১৭ সালর আলোকে যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন ইত্যাদিসহ স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম বাস্তবায় করা যাচ্ছে। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শেরপুরে ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

Update Time : ১০:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫