Dhaka ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে পিতার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৬৮৩ Time View

পিতার সাথে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সোহাগ মিয়া (১৪) নামে এক কিশোর। ২৭ জানুয়ারি সোমবার বিকেলে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া বাঁশকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ তাদের গৃহপালিত একটি গরুকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। বাড়ি ফিরে এঘটনা শোনে রিকশাচালক পিতা সৈয়দ আলী ছেলেকে মৌখিকভাবে শাসন করেন। এর কিছুক্ষণ পর সোহাগ অভিমান করে পার্শ্ববর্তী তার বড় ভাইয়ের শ্বশুড়ের সেমিপাকা ঘরে যায়। পরে সেখানে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ লাশ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, কিশোর সোহাগ কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নালিতাবাড়ীতে পিতার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

Update Time : ০৫:০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫