Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ভালোবাসা দিবসে আসছে জনির ‘রসওয়ালী’

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৭৪৪ Time View

ভালোবাসা দিবস উপলক্ষে ভিন্নধর্মী এক প্রেমগল্প নিয়ে দর্শকদের সামনে আসছে নতুন নাটক ‘রসওয়ালী’। তরুণ নির্মাতা জহুরুল ইসলাম জনির রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি শেরপুরের মনোমুগ্ধকর গ্রামীণ অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

নাটকটির গল্পে একদিকে যেমন প্রেম, তেমনি অন্যদিকে দুষ্টু-মিষ্টি সম্পর্কের নানা দিক রয়েছে।

নির্মাতা জনি জানিয়েছেন, এই নাটকটি সাধারণ প্রেমের গল্পের চেয়ে একটু ভিন্ন ধরনের অভিব্যক্তি তুলে ধরবে। তার ভাষায়, ‘গল্পটা একটু নতুনভাবে ভাবার চেষ্টা করেছি। দর্শকরা যেমন হাসবে, তেমনই কিছুটা কাঁদতেও পারেন। আশা করছি, নাটকটি তাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেবে।’

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভ খান ও ওয়ারিশা গুণগুণ, যাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলেই মনে করছেন নির্মাতা। এছাড়া নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার শাহী, ইমরান হাসু, স্বর্ণা মনি, সজীব, রাকিব প্রমুখ।

জহুরুল ইসলাম জনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি গতানুগতিক গল্প থেকে বেরিয়ে এসে কিছু নতুন সৃষ্টি করতে। এটি কোনো সাধারণ নাটক নয়, বরং একটি আবেগময় এবং হৃদয়স্পর্শী গল্প, যা দর্শকদের মনের গভীরে পৌঁছাবে। এই ভালোবাসা দিবসে দর্শকদের জন্য একটি বিশেষ উপহার হতে চলেছে এটি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ভালোবাসা দিবসে আসছে জনির ‘রসওয়ালী’

Update Time : ০৯:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫