Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

কারাগারের হটলাইন নম্বর চালু, ঘরে বসেই মিলবে বন্দির যেসব খবর

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৪৩৫ Time View

কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা নম্বর (হটলাইন) উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

হটলাইন নম্বর উদ্বোধনের পরে তিনি বলেন, এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দিদের খবর জানতে পারবেন, যা সব সময় খোলা থাকবে। হটলাইন নম্বর ‘০৯৬১২০২১৬৯০’ এর মাধ্যমে সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য এবং প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য মিলবে। সেই সঙ্গে অভিযোগ দেওয়া কিংবা পরামর্শ নেওয়া যাবে, যোগ করেন তিনি।

হটলাইন নম্বর উদ্বোধনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগার পরিদর্শন করে বন্দিদের খাবার মান, বন্দিদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। এসময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

কারাগারের হটলাইন নম্বর চালু, ঘরে বসেই মিলবে বন্দির যেসব খবর

Update Time : ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫