Dhaka ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক বাস চালক গ্রেফতার

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সম্মুখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘাতক চালক মোঃ সুমন (৩৪) কে ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম ৩১ ডিসেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ঘাতক বাস চালক মোঃ সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মোঃ আব্দুল মোতালেব এর ছেলে।
জানা গেছে, ২৯ ডিসেম্বর রোববার সকাল অনুমান ১১টা ১৫ মিনিটে শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সিএনজি গাড়ী রেজি নং- ময়মনসিংহ-ত-১১-৩৯৫০ শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সামনে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস যার রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২ এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন মৃত্যুবরণ করেন। সে সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়। এঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে মোঃ জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৪, তারিখঃ ২৯/১২/২০২৪ ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।

পরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মোঃ সুমনকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মোঃ সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক বাস চালক গ্রেফতার

Update Time : ১০:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪