Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে হত্যা মামলার এক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৪৮০ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের দিন গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ছম আলী (৬৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার রাতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ছম আলীকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের টিম। তিনি শেরপুর জেলার সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে।
র‌্যাব সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে হত্যা মামলার এক আসামি গ্রেফতার

Update Time : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪