Dhaka ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৬৬৬ Time View

শেরপুর ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, শেরপুর অস্থায়ী সেনাক্যাম্পের মেজর মোঃ তাউসিফ বিন হাসান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা আদালতের পিপি, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি ও পিবিআই এর প্রতিনিধি-সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিষ্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪