Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চা-শ্রমিক সেজে সিরিজের ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৭ Time View

ব্যতিক্রম যেকোনো কিছুই মানুষের চোখে লেগে থাকে। খুব স্বাভাবিকভাবেই নতুনত্বে অভিভূত হয় মানব মন। তা নিশ্চয়ই অজানা নয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ভক্ত-সমর্থকদের ব্যতিক্রমী স্বাদ উপভোগ করাতে বিসিবির প্রযোজনায় এবার ভিন্নধর্মী সাজে দেখা দিলেন জ্যোতি।

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তার আগে আজ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচনের ঘটনা যতটা না সংবাদমূল্য ধারণ করে, তার চেয়ে বেশি মানবিক আবেদন তৈরি করেছে তা উন্মোচনের কৌশল।

চা-বাগান বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করে এবার চা-বাগানে গিয়ে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক জ্যোতি ও গ্যাবি লেউইস। এই কৌশলে ট্রফি উন্মোচনের ঘটনা অবশ্য এবারই নতুন নয়। এর আগে এভাবেই ট্রফি উন্মোচন করতে দেখা গেছে বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও।

এবার যে জিনিসটা ব্যতিক্রম ছিল, তা হলো- দুই অধিনায়কের সাজসজ্জা। গ্যাবি ও জ্যোতি দুজনই আদর্শ চা-শ্রমিকের বেশে নিজেদের সাজিয়েছেন। বাঙালি পোশাক পরিধান করেছেন আইরিশ অধিনায়ক।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ট্রফি উন্মোচনের ট্রফিতে দেখা গেছে, দুজনের মাথায় গামছা। পিঠে সংগ্রহ করা চা-পাতা রাখার ঝুড়ি। বাগানের মাঝখানে কোনো এক জায়গায় দুই অধিনায়ক উঁচু করে ধরে রেখেছেন ট্রফি।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৭ ও ৯ ডিসেম্বর। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

চা-শ্রমিক সেজে সিরিজের ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-লুইস

Update Time : ০৪:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪