Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

অ-১৮ ক্রিকেট: ময়মনসিংহ ভেন্যুতে মানিকগঞ্জকে হারিয়ে শুভসূচনা শেরপুরের

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৩২৫ Time View

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় উত্তরের ময়মনসিংহ ভেন্যুতে মানিকগঞ্জ জেলা দলকে ১৩ রানে হারিয়ে শুভসূচনা করেছে শেরপুর জেলা দল। ৪ ডিসেম্বর বুধবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

সকালে টস জিতে শেরপুর জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে। দলের পক্ষে ব্যাটার মো. ইয়াকুব ২ ছক্কা ৩ চারে ৪৩ বলে ৩০ রান, আজমাইন হোসেন ৪ চারে ৭৮ বলে ২৫ রান এবং ওপেনার আহসান হাবিব ৩৫ বল খেলে ৩ চারে ২১ রান করে। অতিরিক্ত থেকে যোগ হয় ২৭ রান। মানিকগঞ্জ জেলার বোলার রিয়াদুল ১০ ওভার বল করে ৪ মেডেন সহ ৩৫ রানে ৪ উইকেট দখল করেন। জয়ের জন্য মানিকগঞ্জ জেলা দল ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৪৮ রানে অলআউট হলে ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুরের যুবারা। মানিকগঞ্জের পক্ষে ব্যাটার ফুয়াদ হোসেন ৪ চারে ৭৭ বলের মোকাবেলায় সর্বোচ্চ ৩৭ রান এবং ৩৯ বল খেলে সাকিব হোসেন ১৯ রান করেন, অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। পক্ষান্তরে শেরপুরের পক্ষে ১০ ওভার করে বল করে বোলার রুকুনজ্জামান ৪ মেডেন সহ ২১ রানে ৩টি এবং ও আফ্রিদি মিয়া ৩ মেডেন সহ ২৫ রানে ৩টি করে উইকেট দখল করেন। বোলার আব্দুর রহমান ৪ ওভারে ১৯ রানে ও আলী আকবর ৯ ওভারে ৪২ রানে ২টি করে উইকেট লাভ করেন।

শেরপুর জেলা দল প্রথম খেলায় জয়লাব করায় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সাপোর্ট স্টাফসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ ক্রিকেট সংশ্লিষ্টরা।

শেরপুর জেলা দলের কোচ নজরুল ইসলাম সনিক ও কোচ রাফিউল ইসলাম রুমেল বলেন, প্রথম খেলায় ক্রিকেটাররা কিছুটা নার্ভাস ছিলো। কিন্তু সবাই দলীয়ভাবে পারফর্ম করায় জিতেছি। প্রথম খেলাতে জয়লাব করাতে ভালো লাগছে। সামনের দু’টি খেলাতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। আগামীকাল বৃহস্পতিবার শেরপুর মোকাবেলা করবে টাঙ্গাইল জেলা দলের সাথে। এজন্য সকলের দোয়া চাই। তারা জানান, ইয়ং টাইগার্স অ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় (নর্থ)-এর ময়মনসিংহ ভেন্যুতে মোট চারটি জেলা দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলাগুলো হলো-শেরপুর, জামালপুর, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলা দল। মঙ্গলবার ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা ভেন্যুর খেলা উদ্বোধন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

অ-১৮ ক্রিকেট: ময়মনসিংহ ভেন্যুতে মানিকগঞ্জকে হারিয়ে শুভসূচনা শেরপুরের

Update Time : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪