Dhaka ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে মাটির নিচে নিষিদ্ধ পলিথিন রেখেও শেষ রক্ষা হলো না ব্যবসায়ী এরশাদ আলীর

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৬৪২ Time View

শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর নয়াপাড়া গ্রামে পরিবেশ বিপর্যয়কারী নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবসায়ী এরশাদ আলীর নিজ বশত বাড়ির গোডাউন এর মাটির নিচে ২৮শত কেজি পলিথিন ব্যাগ মজুদ করে রেখেও শেষ রক্ষা হয়নি তার। ২৭ মে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শেরপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওইসব পলিথিন ব্যাগ জব্দ করেছে। এসময় পলিথিন ব্যবসায়ীদের গড় ফাদার এরশাদ আলী পালিয়ে যায়। এছাড়াও তার ছেলে মোঃ আল জাহিদ আলীর কাছ থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস ও শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কুসুমহাটি নয়াপাড়া গ্রামের জনৈক অমিজ উদ্দিনের ছেলে শেরপুর শহরের নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী গড ফাদার বলে খ্যাত এরশাদ আলীর বশত বাড়ির গোডাউনে মঙ্গলবার দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় তার গোডাউন এর মাটির নিচে একটি সুরক্ষিত গোডাউন থেকে ২৮ শত কেজি পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। এছাড়াও তার ছেলে মোঃ আল জাহিদ আলীর কাছ থেকেও ১০৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এঘটনায় মোঃ আল জাহিদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরো জানিয়েছে পলিথিন ব্যবসায়ী গড ফাদার মোঃ এরশাদ আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও ভ্রাম্যমাণ আদালতের একাধিক মামলা রয়েছে। এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শেরপুর সদর থানায় মঙ্গলবার বিকেলে পলাতক এরশাদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে মাটির নিচে নিষিদ্ধ পলিথিন রেখেও শেষ রক্ষা হলো না ব্যবসায়ী এরশাদ আলীর

Update Time : ০৭:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫