Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ভারতঘেঁষা একটি রাবার বাগান থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।

১০ মে শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া পাহাড়ের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক চোরাকারবারীরা ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকার গভীর জঙ্গল দিয়ে ভোরে বাংলাদেশে পাচার করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আল-আমীনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৩৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এসব মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

Update Time : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫