Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরের লছমনপুর ইলশা ও বলাইরচর আমতলী চৌরাস্তা মোড়ে মাদকে সয়লাব, মাদক বিক্রেতা-মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ২৯০ Time View

শেরপুর জেলার সদর উপজেলার ৮নং লছমনপুর ইলশা পশ্চিম পাড়া ও ১১নং বলাইরচর ইউনিয়নের আমতলী চৌরাস্তা মোড়ে মাদকে সয়লাব। ৮ মে বুধবার সকাল সাড়ে ১০টায় “সবাই মিলে আওয়াজ তুলি, মাদক মুক্ত দেশগড়ি, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ স্লোগানকে সামনে রেখে মাদক বিক্রেতা-মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লছমনপুর ইলশা পশ্চিম পাড়া ও বলাইরচর ইউনিয়নের আমতলী মোড়ে এলাকাবাসী ও সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ, জংলদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল ইসলাম, ইলশা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আজিজুল হক, নব দিগন্ত পাবলিক স্কুলের শিক্ষক মোঃ আঃ আজিজ, জান্নাতুল বাকী মাদ্রাসার পরিচালক উমর ফারুক, মামুন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং লছমনপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ৯নং ওয়ার্ড লছমনপুর ইউনিয়নের সভাপতি শাওন মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান, জঙ্গলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাছরিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ জসিম মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, লছমনপুর ইলশা ও বলাইরচর আমতলীর যুবসমাজের একটি বড় অংশ মাদকে আসক্ত হয়ে পড়েছে। নেশায় আসক্ত এসব যুবক মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

এছাড়াও বর্তমানে মাদক কারবারের সাথে জড়িত সবাই অল্পবয়সী। মাদকের নেশার ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এলাকার অল্পবয়সী যুবক ছেলেরা। দিনে দিনে আমাদের এলাকায় বাড়ছে মাদক সেবনকারীর সংখ্যা। এসব মাদক কারবারিরা মাদক তুলে দিচ্ছে উঠতি বয়সী যুবকদের হাতে। মা-বাবার চোখের সামনে মাদকাসক্ত হচ্ছে ছেলে। তাই মাদকাসক্ত সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে অভিভাবকরা। এসব এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রেতাদের দেখা যায় এবং প্রকাশ্যেই মাদকের ব্যবসা চলে। আমাদের এলাকায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি, মাদক উদ্ধার, মাদক কারবারি ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান এলাকার সচেতন মানুষ।

মানববন্ধনে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পসিকিউটর মিজানুর রহমান, সিপাহী অনিক মল্লিক, তানভীর আহমেদ ফয়সাল, আজিজুল হক, লছমনপুর ইলশা পশ্চিম পাড়া ও বলাইরচর ইউনিয়নের আমতলী এলাকাবাসী ও সর্বস্তরের ছাত্র-জনতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের লছমনপুর ইলশা ও বলাইরচর আমতলী চৌরাস্তা মোড়ে মাদকে সয়লাব, মাদক বিক্রেতা-মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Update Time : ১০:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫