Dhaka ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন ভুমি অফিসের কার্যক্রম উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৩৭৭ Time View

শেরপুরে সদর উপজেলার ১৪ নং বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নে যাত্রা শুরু করেছে নতুন ইউনিয়ন ভুমি অফিস। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭ মে বুধবার বিকেলে নতুন এ ভূমি অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. দেওয়ান আলী। স্থানীয় জনগণের বহুদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ভুমি অফিসের কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নান্দিনা শেখ আনোয়ার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. ইমান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মজিবুর রহমান, বিএনপি নেতা খলিলুর রহমান প্রমুখ। নিকাহ রেজিস্টার কাজী মো. মাজহারুল আনোয়ার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সভাপতি এবিএম সুমন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বাসিন্দা জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মজিবুর রহমান বলেন, এই ভূমি অফিস আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। অনেক পথ পাড়ি দিয়ে রৌহা ইউনিয়নে গিয়ে আমাদেরকে জমির খাজনাপাতি, খারিজ করতে অনেক সমস্যার সম্মুখিন হতে হতো। দিনের পর দিন ঘুরতে হতো। আগে একটি দলিল বা খারিজের জন্য অনেক হয়রানি হতো, এই ইউনিয়ন ভুমি অফিস চালুর ফলে এখন তা সহজতর হবে। এ ভুমি অফিসটি চালুর জন্য আমরা এলাকার লোকজন নানাভাবে চেষ্টা করেছি, লজিস্টিক সাপোর্ট দিয়েছি। দলমত নির্বিশেষে আমরা সবাই এই ভুমি অফিস স্থাপন ও এর উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন ভুমি অফিসের কার্যক্রম উদ্বোধন

Update Time : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫