Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭০১ Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় এ হামলায় ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, প্রতিবছর ঝিনাইগাতীর পাইকুরা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও ৫ এপ্রিল মেলার আয়োজন করা হয়। মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সুলতান আহাম্মদ, ইউপি সদস্য আসাদ মিয়া জুয়ার আসর বসান।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, জুয়ার আসরের বিষয়টি জানতে ঝিনাইগাতী থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ এপ্রিল সন্ধ্যায় জুয়া উচ্ছেদ করতে যায়। এসময় আসরের আয়োজক সুলতান, আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলীসহ পাঁচ পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় মধ্যরাতে ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা ও আটজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি পৃথক মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা

Update Time : ১১:২৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫