Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদের ৫ দিন পরও শেরপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৩১৫ Time View

প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ডের পাশাপাশি সিএনজি স্ট্যান্ডগুলোতেও উপচে পড়া ভিড়। এদিকে শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলো শুধু ঢাকার যাত্রী নিলে ভোগান্তীতে স্বল্প দূরত্বের যাত্রীরা।

তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সিএনজিতে করে কর্মস্থলে ফিরতে যাত্রীরা ভিড় করছেন সিএনজি স্ট্যান্ডগুলোতে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেরপুর-ময়মনসিংহ রুটে হঠাৎ সিএনজি ভাড়া দিগুণ নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

তারা বলছেন, ঈদের আগেও ১৫০ টাকা ভাড়া দিয়ে ময়মনসিংহ থেকে শেরপুরে এসেছেন। তাহলে ঈদের পর কেন সেই ভাড়া বেড়ে ১৫০ থেকে ৩০০ টাকা হবে। এই রুটের সিএনজির যাত্রীরা আরও জানান, ঈদের দুই দিন ২০ থেকে ৫০ টাকা বেশি চাইতে পারে। কিন্তু ঈদের পাঁচ দিন পরও ভাড়া দিগুণ এটা মেনে নেয়া যায় না।

গার্মেন্টস কর্মী রোকসানা আক্তার (৩৫) বলেন, ‘আমি ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টসে কাজ করি। এদিকে ঈদের ছুটি শেষ এবং আগামীকাল অফিস খোলা। তাই আজকেই ময়মনসিংহে ফিরতে হবে। তবে সিএনজির ভাড়া হঠাৎ করে দিগুণ বেড়েছে। আমরা স্বল্প আয়ের মানুষ। ভাড়া বাড়তি হলে আমাদের জন্য কষ্টকর।’

বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধির কাজ করেন আক্তাম হোসেন (৩৮)। তিনি জানান, ঈদের আগে বেতন বোনাসের টাকা দিয়ে পরিবারের জন্য ঈদ কেনাকাটা করেছেন। এখন পকেটে টাকা কম। এদিকে শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সিএনজি ভাড়া ১৫০ থেকে বেড়ে ৩০০ টাকা। ঈদের পঞ্চম দিনেও ভাড়া বেশি নেয়া অযৌক্তিক। তাই তিনি এ বিষয়ে প্রশাসনের নজরদারি বৃদ্ধির অনুরোধ করেন।

এদিকে অভিযোগ স্বীকার করে সিএনজি চালক আশরাফ আলী (৪২) বলেন, ‘ময়মনসিংহে যাওয়ার সময় যাত্রী পাওয়া যায়। কিন্তু আসার সময় যাত্রী না থাকায় খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। এদিকে গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। তাই বাধ্য হয়ে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।’

চালক ফরিদ মিয়া (৪৫) বলেন, ‘ঈদে ঢাকা থেকে অনেক ব্যাক্তিগত গাড়ি এসেছে। তাই সিএসজি গ্যাস স্টেশনগুলোতে আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সিলিন্ডার রিফিল করতে পারছি না। অথচ দিন শেষে ঠিকই মালিক জমা দিতে হচ্ছে। তাহলে আয় না হলে কীভাবে চলবো। তাই শেরপুর ময়মনসিংহ রুটে ভাড়া বাড়ানো হয়েছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘ঈদের আগে ও পর থেকে শেরপুরের বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডগুলোতে নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। বাড়তি ভাড়া নেয়া মালিক ও চালকদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঈদের ৫ দিন পরও শেরপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

Update Time : ০২:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫