Dhaka ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৬০৫ Time View

“পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় পাট দিবস-২০২৫ পালিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আব্দুল বাতেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ডিআইও-১ খন্দকার শহীদুল হক, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, পাটচাষি সামিদুল হক, মনিরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে পাটজাত মোড়কের ব্যবহারে আরো কঠোর হওয়াসহ পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি ও পাটের মূল্যবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ জেলার পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

Update Time : ০৪:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫