Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৮০৫ পিস ইয়াবা ও মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৯১ Time View

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে ২১ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ঘুঘুরাকান্দি নতুন বাজার এলাকা থেকে ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চু (৩৪) ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড় থেকে ৫৯ বোতল ভারতীয় আইকন মদসহ মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারিরা হলো- সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূর্বনেরচর গ্রামের মোঃ সুলতান হোসেনের ছেলে মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চু ও নালিতাবাড়ী উপজেলার পূর্বসমচূড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়ন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জুয়েলরানা, তারিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম ও সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চুকে হাতেনাতে আটক করা হয়।

অপরদিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ২২ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় আইকন মদসহ মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মাদক কারবারি মোতালেব হোসেন ওরফে বাচ্চুর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে আরেক মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফরের বিরুদ্ধে নকলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধৃত মাদক কারবারিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৮০৫ পিস ইয়াবা ও মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫