Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৬০৭ Time View

শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে ১৩ জানুয়ারি সোমবার আইসিটি ডিভিশনের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সীর সহায়তায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রযুক্তির ব্যবহার, সাইবার নিরাপত্তা ঝুঁকি ও করণীয় সম্পর্কে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ রাজীব উল-আহসান, শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ কমল উদ্দিন, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সাংবাদিক কাকন রেজা, সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।

সেমিনারে বিগত সরকারের নিবর্তনমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ এর পরিবর্তে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ধনের কুকির ব্যবহার এবং সাইবার বুলিং থেকে সুরক্ষায় করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও সংগঠক, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্র ও তরুণ প্রতিনিধি সহ শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার

Update Time : ০৭:৫৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫