Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে কেমন আছেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৩৬১ Time View

দীর্ঘ অপেক্ষার পর বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে থাকাকালীন এদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিলেও বর্তমানে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। লন্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা শুরু হওয়ার পর থেকে এখন খালেদা জিয়া স্থিতিশীল আছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে বেশ চাঙ্গা আছেন বলে জানিয়েছেন বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ সময় শনিবার (১১ জানুয়ারি) ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন।

জাহিদ হোসেন আরও জানান, লল্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের যৌথ সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ব‌লেন, খা‌লেদা জিয়া‌কে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নে‌ফ্রোল‌জিস্ট, কা‌র্ডিওল‌জিস্ট ও ইন‌টেনসি‌ভিস্ট চি‌কিৎসকরা উনা‌কে দে‌খে‌ছেন।

ডা. জাহিদ বলেন, গত শুক্রবার থেকে উনার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হ‌য়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চি‌কিৎসা চলার পর উনার শারীরিক অবস্থা নি‌য়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আস‌বে।

তিনি আরও জানান, তা‌রেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামায়লা রহমান, ‌খা‌লেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় উনার দেখভাল কর‌ছেন। পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা আবহ সৃষ্টি হ‌য়ে‌ছে। মানসিকভাবে উনি দেশের থাকার সম‌য়ের চে‌য়ে এখন অনেকটা ভালো আছেন, উৎফুল্ল আছেন– এটুকু বল‌তে পারি।

গত বুধবার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডের ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আধুনিক চিকিৎসাব্যবস্থা-সংবলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।

বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

লন্ডনে কেমন আছেন খালেদা জিয়া, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

Update Time : ০৭:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫