Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা

শেরপুর জেলার সদর উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (শেরপুর সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মাহবুবা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ শেরপুর গড়ে তুলতে প্রশাসনের স্বচ্ছতা এবং জনপ্রতিনিধিদের সাথে নিবিড় সমন্বয়ের কোনো বিকল্প নেই। তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের সেবা। দেশপ্রেমের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।”

সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনপ্রতিনিধিবৃন্দ তাদের নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এমপি হাফেজ রাশেদুল ইসলাম অত্যন্ত মনোযোগের সাথে সবার বক্তব্য শোনেন এবং একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে শেরপুর সদরকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা

Update Time : ০২:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬