Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে উত্তেজনা ছড়িয়েছে। শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার অস্থায়ী দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের ব্যানার, ডেকোরেশনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে পাকুরিয়া ইউনিয়নের পৃথক দুই স্থানে অবস্থিত ধানের শীষের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেওয়া হয়।

ঘটনার পর এক প্রতিক্রিয়ায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘আমি জানি না বা জানতে চাই না কে বা কারা এই কাজগুলো করছেন। আমি শুধু অনুরোধ করতে চাই, এসব কাজ করবেন না। যাকেই সমর্থন করেন না কেন, অসামাজিক এসব কাজকে কেউ যেন সমর্থন না দেন।’

তিনি বলেন, ‘একজন নতুন ও নারী রাজনীতিবিদ হিসেবে পুরো প্রচারণা সময়ে তাকে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এসব নিয়ে তিনি কখনো অভিযোগ করেননি এবং এখনো করছেন না।’

সানসিলা জেবরিন বলেন, ‘এসব কাজের কারণে সারা দেশের সামনে শেরপুর সদরের মানুষের নাম খারাপ হয়। আমরা তো শেরপুর গড়তে চাই—তাহলে কেন আমরা নিজেরাই এসব করব?’

শেরপুর সদরের জনগণই তার শেষ শক্তির জায়গা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘ভোটারদের সমর্থন পেলে কোনো অপশক্তিই তাদের দমাতে পারবে না। শেরপুর সদরের মানুষই আমার শেষ শক্তির জায়গা। আপনারা ভোট দিলেই আমাদেরকে কেউ দমাতে পারবে না, ইনশাআল্লাহ।’

এ সময় তিনি শেরপুর সদরবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করার অনুরোধ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Update Time : ০৪:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬