Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী বাজারের সার ব্যবসায়ী জনি ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বরাদ্দকৃত সার অন্য উপজেলায় পাচারের সময় ঝিনাইগাতী সদর বাজারের বিসিআইসি সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা ও ৩৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে ঝিনাইগাতী সদর বাজার এলাকার জনি ট্রেডার্স নামক সারের দোকানে এ ঘটনা ঘটে। জনি ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম প্রামাণিক ঝিনাইগাতী উপজেলার জন্য বরাদ্দকৃত সার গোপনে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া এলাকায় পাচার করছিলেন।

এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২০ বস্তা পটাশ ও ১৫ বস্তা ডিএপি সারসহ মোট ৩৫ বস্তা সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জনি ট্রেডার্সের মালিক নজরুল ইসলাম প্রামাণিককে ঝিনাইগাতী উপজেলার বরাদ্দকৃত সরকারি সার পাচারের দায়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ সময় ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতী বাজারের সার ব্যবসায়ী জনি ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬