Dhaka ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান সম্পন্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার বিকেলে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হকের সভাপতিত্বে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের (শেরপুর সদর) কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। শেরপুর-১ (সদর) আসনের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এতে অংশ নিয়ে সাধারণ ভোটারদের সামনে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়নের অঙ্গীকার সম্বলিত ইশতেহার পাঠ করেন।

অনুষ্ঠানে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনিরের পক্ষে মো. আশরাফ আলী, দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ, মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ এবং ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন। ছয়জন প্রার্থীর মধ্যে চারজন সরাসরি ইশতেহার পাঠে অংশ নেন।

ইশতেহার পাঠকালে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার পাশাপাশি একজন চিকিৎসক ও নারী প্রার্থী হিসেবে নারীদের স্বাবলম্বী করা এবং চিকিৎসা সেবায় নিজেকে নিবেদিত রাখবেন তিনি। পাশাপাশি চলনাঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি।

জামায়াতের প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘‘চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শেরপুর গড়ার পাশাপাশি সমাজের সর্বস্তরে ইনসাফ, ন্যায়বিচার ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করা হবে। দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে তরুণ সমাজকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।’’

স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত শেরপুর গড়ার জন্য তার কোনো নির্ধারিত লিখিত ইশতেহার নেই। তবে নির্বাচিত হলে আসনের যেকোনো সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি বলেন, পূর্ববর্তী এমপিরা নির্দিষ্ট কিছু এলাকায় উন্নয়ন করলেও তিনি পুরো আসনজুড়ে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।’’

ইশতেহার পাঠ অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, র‌্যাবের প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান সম্পন্ন

Update Time : ০৫:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬