Dhaka ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা। ৯ নভেম্বর রোববার বিকেলে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা জড়ো হয়ে জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুজামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয়, তবে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ হযরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও সাবেক হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

Update Time : ০৯:৫৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫